নিউজ ডেস্ক >>> মীরসরাই উপজেলা পরিষদ হলরুমে রবিবার (১০ মার্চ)লেডিস ওয়েলফার ক্লাব, চট্টগ্রামের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সাইকোলজিস্ট ও সিবিটি প্রাকটিশনার জনাব জানজিয়া রহমান। তিনি কিশোর- কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, “সুস্থ-সুন্দর ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার কোন বিকল্প নেই। ” উক্ত আলোচনা সভায় তিনি কিশোর- কিশোরীদের মানসিক সমস্যা সংক্রান্ত নানা ধরনের প্রশ্নোত্তর দেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এসময় তিনি কারিগরি ও কর্মময় শিক্ষার উপর গুরুত্তারোপ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মীরসরাই জনাব মাহফুজা জেরিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সিসহ স্কুল- কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অলোচনা সভা শেষে লেডিস ওয়েলফেয়ার ক্লাব, চট্টগ্রামের পক্ষে সভাপতি জনাব তানজিয়া রহমান ৪০০( চার শত) শিক্ষার্থীর মাঝে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।