নিউজ ডেক্স>>> গত ৯ ই মার্চ ২৪ শনিবার সন্ধ্যে ৬ টায় গ্রীণলিফ পরিবারের উদ্যোগে চট্টগ্রামস্থ পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-মোহনা হলে কাচ্চি ডাইন প্রেজেন্টস গ্রীণলিফ এওয়ার্ড সিজন – ২ ও গুণীজন সংবর্ধনা,গ্রীণলিফের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা আঁখি দৃষ্টির সঞ্চালনায় ও শেখ নওশেদ সরওয়ার পিল্টুর সভাপতিত্বে সম্পন্ন হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন গ্রীণলিফ সম্পাদক ও তরুণ সংগঠক তসলিম হাসান হৃদয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী চট্টলার সিংহ পুরুষ বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশারফ হোসেন।প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ১০ আসনের মাননীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ সহ অনেকে।বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক প্রাপ্ত আজিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,মরনোত্তর বেগম মুশতারি সফি,মোঃ কামরুল ইসলাম সহ অনেককে প্রদান করা হয়।এতে সাবেক মন্ত্রী ইন্জিনিয়ারিংএ মোশারফ হোসেন কে গ্রীণলিফের পক্ষে আজীবন সম্মাননা দেয়া হয়।এই ছাড়া বিভিন্ন গুণী জন ছাড়া ও অন্যান্য গুণী জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গ্রীণলিফ পদক ও সম্মাননা প্রদান করা হয়। এসময় বিশিষ্ট সমাজ সেবক ও ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ১,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ওয়েলফেয়ার এসোসিয়নের সাধারণ সম্পাদক নাসির আহমেদ খাঁন কে গ্রীনলিফ পদক সন্মাননা পদক প্রধান করা হয় ।উক্ত অনুষ্ঠানে চলচিত্র অঙ্গনের বিভিন্ন তারকা ও মডেলরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে গ্রীন লিফ ম্যাগাজিনের প্রশংসা করে বলেন,এমন ব্যতিক্রম আর শিক্ষনীয় কাজ হলে এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে,সমাজে অবক্ষয় রোধ হবে এবং মানুষ এই সব কর্মকান্ডের প্রতি আকৃষ্ট হবে।ম্যাগাজিন ও গ্রীণলিফ পরিবারের সাফল্য কামনা করে এই ম্যাগাজিন নিয়মিত প্রকাশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।ম্যাগাজিন এর সম্পাদক তসলিম হাসান হৃদয় বলেন,লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন বই এর কাজ এখন কমে যাচ্ছে।মডেল হবে বাস্তব জীবনে চলার পথে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন ও নিজ যায়গা থেকে ফুটিয়ে তুলা।তিনি আরো বলেন আমি চেষ্টা করেছি ম্যাগাজিনটিকে নতুনভাবে উপস্থাপন করতে পাঠক দের কাছে ও সেই সাথে শিক্ষনীয় বিষয় গুলোকে সংযুক্ত করা।তিনি আরো বলেন,এ ম্যাগাজিন থেকে পাঠক এইবার স্বাধীনতা,একুশ সহ নানা বিষয়ে জানাকে পারবে আমাদের সমাজ ব্যবস্থা ও সমাজ সচেতনতা সম্পর্কে তারা অবগত হবে।আলোচনা শেষে একটি মনোজ্ঞ ফ্যাশন শো ও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।