রিয়াজুল ইসলাম কাওছার এবং আশিফ শাহরিয়ার রাজিব,ইতালি >>> প্রবাসী বাংলাদেশী রেমিটারগনের মাঝে গ্রাহক ও সুধী সমাবেশ করেছে ইতালিতে সফররত জনতা ব্যাংক এর এমডি ও সিইও মোঃ আব্দুল জব্বার। গতকাল সন্ধ্যায় ইতালির মিলানোস্থ জনতা এক্সচেঞ্জের হল রুমে গ্রাহক সুধী সমাবেশে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন
জনতা ব্যাংক এর এমডি ও সিইও মোঃ আব্দুল জব্বার।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেডের ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের ডিজিএম মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা এক্সচেঞ্জ এস আর এল মিলান ইতালি শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনতা এক্সচেঞ্জ এস আর এল ইতালির এমডি ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন, মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন,মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত দলই,আশিফ শাহরিয়ার রাজিব, হারুন হাওলাদার, জুলহাস উদ্দিন আহমদ আহমেদ,কামরুল হাসান,মনিরুজ্জামান মিঠু সহ আরো অনেকে। এসময়ে ৭ এবং ৮ ই মার্চ এবং আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনতা এক্সচেঞ্জ থেকে বিনামূল্যে রেমিট্যান্স প্রেরণের ঘোষণা দেওয়া হয়। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রায়াত্ব একমাত্র ব্যাংক জনতার এজেন্ট চালু , ঋণ সহায়তা এবং ইতালিতে একটি পূর্ণাঙ্গ ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানান প্রবাসীরা।