আব্দুল আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, অপরাধ নিয়ন্ত্রণ ও সেবামূলক কাজের জন্য ‘পুলিশ সপ্তাহ ২০২৪’ উপলক্ষে এ সময় র্যাব-১৫, কক্সবাজার এর পক্ষে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি সাফল্য স্মারক গ্রহণ করেন।কক্সবাজার র্যাব ১৫ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন,তারাই ধারাবাহিকতায় সাহসিকতা ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ, পুলিশ সপ্তাহ ২০২৪” উপলক্ষে ২০২৩ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান এবং অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে প্রথম স্থান অর্জন করায় পুলিশ মহাপরিদর্শক এর নিকট হতে পুরস্কার গ্রহণ করলেন অধিনায়ক, র্যাব-১৫, কক্সবাজার*বিগত ২০২৩ সালে র্যাব-১৫ দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যা নিম্নরুপ :স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ হতে ছয় দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৪’ শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐদিন রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে সুশৃঙ্খল ও নয়নাভিরাম বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন।পুলিশ সপ্তাহ ২০২৪’ উপলক্ষে ২০২৩ সালে সারা দেশে বিভিন্ন ক্যাটাগররীতে উল্লেখযোগ্য কৃতিত্বের মূল্যায়নে র্যাব-১৫, কক্সবাজার ‘ঘ’ গ্রুপে *‘অবৈধ আগ্নেয়াস্ত্র অভিযানে প্রথম স্থান’* ও *মাদকদ্রব্য উদ্ধার অভিযানে প্রথম স্থান’* এবং ‘ঙ’ গ্রুপে *‘অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে প্রথম স্থান’* অধিকার হওয়ার গৌরব অর্জন করে। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স, রাজারবাগ, ঢাকায় পুলিশ সপ্তাহ ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত থেকে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী ইউনিট সমূহকে ট্রফি ও সাফল্য স্মারক প্রদান করেন। এ সময় র্যাব-১৫, কক্সবাজার এর পক্ষে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি ০৩টি ক্যাটাগরীতে (অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান এবং অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়ন) প্রথম স্থান অর্জন করায় বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক এর নিকট হতে ট্রফি ও সাফল্য স্মারক গ্রহণ করেন।