সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>>জৈন্তাপুরে জাতীয় স্হানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৭শে ফেব্রুয়ারী ( মঙ্গলবার) বেলা এগারো ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ আয়োজিত র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।র্যালী শেষে জাতীয় স্হানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।” স্মার্ট হবে স্হানীয় সরকার,নিশ্চিত করবে সেবার অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ।আলোচনা সভায় বক্তারা বলেন,স্হানীয় সরকার শক্তিশালী করনে ও সাধারণ মানুষের নিকট উন্নয়নের সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার।বক্তারা বলেন স্হানীয় সরকারের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ওয়াটার সিস্টেম বিভিন্ন উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করে আসছে। সেই সাথে সরকার কতৃক গৃহীত বিভিন্ন সেবা গ্রহীতা যেমন বিধবা,বয়স্ক,পঙ্গু সহ বিভিন্ন ভাতা সমুহ স্হানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে স্হানীয় সরকার।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন মিয়া,জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম।এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ,১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি,২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম,৩ নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম,৪ নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অন্জন কুমার দাস,আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাহুজ্জামান,সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ সহ অন্যান্যরা।