কবি সাদেকুল ইসলাম >>>
আমি দুর্বার গতিতে হেটে চলি তথা এই বাংলার নদী, মাঠ, খেত ভালবেসে
আমি প্রকৃতির টানে ব্যাকুল সদা
উদাত্ত্ব চিত্ত্বে হেসে-হেসে।
যেখানে যত অন্যায়-অবিচার,
কলুষিত সমাজ ব্যবস্থার প্রথা
সেখানেই আমি মারি, হিংস্র থাবা
সিংহের মত গর্জনে যথা।
আমি চাই ভেঙ্গে ফেলতে, যত অনিয়ম- অরাজকতা
চুরমার করে নতুনত্বের তালে
সৃষ্টি করতে সব নিয়মের খাতা।
যেখানে থাকবেনা কোনো লোভ-লালসা,
হিংসা-বিদ্বেষ কিংবা অন্যায়-ব্যভিচার
থাকবে শুধু ভালবাসা,সহযোগিতা।
সহমর্মিতা ও ন্যায়বিচার।