নিউজ ডেক্স
র্যাব-৭, চট্টগ্রাম গত ০৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ
চট্টগ্রাম জেলার ফেনী সীমান্ত এলাকা এবং চট্টগ্রাম পতেঙ্গা খাটঘর পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব ৷গ্রেফতারকৃত আসামি মোঃ সাইফুল ইসলাম প্রকাশ পিচ্চি সোহেল (৩২), ফেনী জেলার ছাগলনাইয়া থানার, জয়পুর এলাকার -মৃত মোস্তফার ছেলে ,মোঃ শহিদুল ইসলাম (২৪)চট্টগ্রাম পতেঙ্গা থানার মোসলিমাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে ৷মোঃ সুজা উদ্দিন (২৪) চট্টগ্রাম মিরসরাই থানার পশ্চিম বাড়িয়াখালী এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ৷মোহাম্মদ হাবিবুর রহমান (৩৭) চট্টগ্রাম পতেঙ্গা থানার কাটঘর এলাকার মোঃ ইব্রাহিমের ছেলে চট্টগ্রাম র্যাব ৭ সূত্রে জানা গেছে র্যাব-৭, চট্টগ্রাম সিনিয়র সহকারি পরিচালক – নুরুল আবছার ,গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম এর দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মীরসরাই বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকার’কে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামি মোঃ সাইফুল ইসলাম প্রকাশ পিচ্চি সোহেল’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে আসামির দেখানো এবং সনাক্তমতে প্রাইভেটকারের ব্যাকঢালার ভিতর হতে ২৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরোও জানা, সে দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ লাখ টাকা। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামি মোঃ সাইফুল ইসলাম পিচ্চি সোহেল এর বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদক এবং জুয়া সংক্রান্তে সর্বমোট ০৪টি মামলার তথ্য পাওয়া যায়।এছাড়াও অপর একটি সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম , কতিপয় ব্যক্তি অবৈধভাবে আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানাধীন কাটঘর এলাকায় সংগ্রহ পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৩ ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখ র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ শহীদুল ইসলাম (২৪) মোঃ সুজা উদ্দীন (২৪) মোঃ হাবিবুর রহমান (৩৭) দের আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা ০৩টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৬৬ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী বিয়ার উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়। আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরোও জানা, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে সাগরপথে মায়ানমার হতে আমদানি নিষিদ্ধ বিয়ার সংগ্রহ পূর্বক পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের জেলার সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।