নিউজ ডেস্ক >>> চট্টগ্রাম সাতকানিয়া সাংবাদিক কামরুল হাসান এবং শিশু রাফির উপর গুলি বর্ষণ মামলার সাজা প্রাপ্ত আসামী সিফাতকে কক্সবাজার রুমালিয়া ছড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে করছে র্যাব ৷
গ্রেফতারকৃত মোঃ সিফাত চট্টগ্রাম সাতকানিয়া এওচিয়া ইউনিয়নের পশ্চিম পাটিয়াডেঙ্গা নেয়ামত আলী পাড়া, ০৯নং ওয়ার্ড, আকতার হোসেনের ছেলে ৷
গত ০১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ১.০০ ঘটিকার সময় র্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন ৷
কক্সবাজার র্যাব -৭ সূত্রে জানা যায়, সাতকানিয়ায় চাঞ্চল্যকর সাংবাদিক ও শিশুর উপর গুলি বর্ষণ মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামি এবং কিশোর গ্যাং সদস্য সিফাত’কে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার করা হয়
এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম হাটহাজারী থানার মামলা নং-৩৩(৮)২২ এবং সাতকানিয়া থানার মামলা নং-৩৫(৬)/২২, দন্ডবিধি মোতাবেক সাতকানিয়ায় চাঞ্চল্যকর সাংবাদিক ও শিশুর উপর গুলি বর্ষণ মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামি এবং কিশোর গ্যাং সদস্য সিফাত’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, উল্লেখিত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কক্সবাজার সদর থানাধীন রুমালিয়ছড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ১ ঘটিকার সময় র্যাব-১৫, একটি চৌকস দল নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সিফাত(২৩), পিতা-আকতার হোসেন’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।