নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া কৃষি জমিতে মাটি কাটার অপরাধে ধর্মপুর ইউনিয়নে ৪ ব্যক্তিত্বকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে৷বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ২০২৪ সন্ধ্যার সময় সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের শিকদারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৷গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী (ভূমি) আরফাত সিদ্দিকী ৷সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী ভোরের ডাক প্রতিবেদককে বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৪ জনকে ১৫দিন করে বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয় ৷দন্ড কার্যকরের জন্য আসামিদের চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানার নিকট হস্তান্তর করা হয়েছে।দন্ড প্রাপ্তরা হলেন, (১) বোরহান উদ্দীন (১৮), পিতা- আহমদ শফি ,সাজ্জাদ হোসেন (১৯), পিতা- মৃত আবদুল মালেক, রিফাতুল ইসলাম (২০), পিতা- আবু তাহের, আজিজুল আমিন (৩২), পিতা- হারুনুর রশিদ ৷
মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।