আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম
চট্টগ্রাম জেলা কর্ণফুলী উপজেলায় ১ লক্ষ ৩৭ হাজার ইয়াবা জব্দের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার মহানগর চতুর্থ অতিরিক্ত দায়রা জজ শরিফুল ইসলাম ভূঁইয়া এই দণ্ড আদেশ দেন ৷দণ্ডপ্রাপ্তরা হলেন,কক্সবাজার জেলার উখিয়া,উপজেলার পূর্বপাড়ির বিলের , মোঃ ইসমাইল মৃত আবুল হোসেনের ছেলে একই গ্রামের রেদওয়ান আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে Iআদালতের ব্যাঞ্চ সহকারি ওমর ফুয়াদ,গণমাধ্যমকে জানান৷মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় ,দুইজন আসামিকে যাবজ্জীবন সাশ্রম কারাদণ্ড,১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ১ বছর করে বিরাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত৷রায় ঘোষণার সময় দুইজন আসামি আদালতে উপস্থিত ছিলেন৷পরে তাদের কারাগারে পাঠানো হয় ৷মামলার নথি থেকে উঠে আসে,২০২১ সালের ১০ই ডিসেম্বর রাত দশটার সময়,চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা শিকলবাহা জংশন মোড়ের পশ্চিম দিকে, একটি যাত্রীবাহী বাস থেকে নেমে দৌড়ে পালানোর সময় ৷ইসমাইল ও রেদওয়ান কে গ্রেফতার করে,চট্টগ্রাম র্যাব -৭৷তখন ইসমাইলের কাছ ৭৮ হাজার ৬০০ এবং রিদওয়ান এর কাছে৫৮ হাজার ৯৫০ ইয়াবা পাওয়া যায় ৷প্রশাসনের জিজ্ঞাসাবাদে তারা সেই সময় বলেছিল,কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে৷ চট্টগ্রাম সিটিসহ বিভিন্ন উপজেলায় তারা বিক্রি করতেন ৷ওই ঘটনায় চট্টগ্রাম র্যাব -৭ এর তখনকার ডিএডী মোহাম্মদ খলিদুর রহমান বাদী হয়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারা মোতাবেক মামলা রুজু করেন ৷পূর্ণাঙ্গ তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দেয় পুলিশ৷পরে তৎকালীন ওই বছরের ৩০ জুন উল্লেখিত আসামিদের বিরুদ্ধে অভিযোগ পত্র গঠন করা হয়৷