সালাহ্ উদ্দিন ফারুকী বাঁশখালী উপজেলা (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে ১টি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। ৩০ জানুয়ারি ২৪ইং দিবাগত-রাতে আনুমানিক ৩টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাণীগ্রাম পূর্ব পাড়ার আহমদ ছাফার বসতবাড়িতে বন্য হাতির একটি দল এই তাণ্ডব চালায়। এ বিষয় সাধনপুরের চেয়ারম্যান কে. এস. সালাহ্ উদ্দিন কামালকে জানালে তিনি বলেন, কয়েক বছর ধরে পূর্ব পাহাড়ে অবস্থান নেওয়া বন্য হাতির দলটি দিনে পাহাড়ে থাকলেও সন্ধ্যার পর ছুটে আসে লোকালয়ে। খাবারের খোঁজে আসা হাতিগুলো কৃষকের ধান, বিভিন্ন ফসল খেত নষ্টসহ বসত বাড়ি ভাঙচুর চালায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবেন বলে আস্থা দিয়েছেন। আজ ৩০ জানুয়ারী রাতে বাণীগ্রাম পূর্ব পাড়ার আহমদ ছাফার ঘর ভাঙচুর, ঘরে থাকা জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়। বন্য হাতির এ তাণ্ডব নতুন নয়। প্রায় সময় গ্রামে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে। খাবারের খোঁজে পাহাড় থেকে লোকালয়ে আসে হাতি গুলো। হাতির ভয়ে এখন রাতের ঘুম উড়ে গেছে আমাদের। এ বিষয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। এ বিষয়ে জানতে চাইলে বন বিট কর্মকর্তা মো. এহসান বলেন, প্রতি বছরই বন্য হাতি খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে জানমালের ক্ষতি করে। তবে ক্ষতিগ্রস্ত মানুষদের বন বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। বন বিভাগের আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করা হবে।