আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ মেলা উদ্বোধন হয়েছে।২৯ জানুয়ারি ২০২৪ সোমবার সকাল ১০ টায় উপজেলা মাঠে উদ্বোধনী মেলা মাস্টার জাহাঙ্গীর এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলার ভারপ্রাপ্ত মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান উপস্থিতিতে শুরু হয় ৷উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মিল্টন বিশ্বাস বলেন ৷জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বিজ্ঞান প্রযুক্তি মেলায় উপজেলার সকল শিক্ষক শিক্ষার্থী তাদের কার্যক্রম এই দুইদিন ব্যাপী মেলায় তুলে ধরবেন৷আমাদের এই মেলয় ৩ পর্যায়ে কলেজ স্কুল বিশেষ পর্যায়ে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে অংশগ্রহণ করছে ৷আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন।যার কারণে লোহাগাড়ায় বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে পারবে।এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সালাহ উদ্দিন হাসান চৌধুরী, জনাব প্রিটন সরকার অফিসার ইনচার্জ সাতকানিয়া থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, সহকারী প্রোগ্রমার আনোয়ার হোসাইন, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব সৈয়দ মাহফুজ উন নবী খোকন,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।বিজ্ঞান প্রযুক্তি মেলায় ২১টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন ১৫ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত কার্যক্রম গুলো অতিথিদের সামনে উপস্থাপন করেন।