কামরুল ইসলাম গাজী নিজস্ব প্রতিবেদক >>> বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ,খুলনা জেলা শাখার উদ্যোগে ২৬শে জানুয়ারি শুক্রবার বিকাল ৫.০০ ঘটিকায় কয়রা উপজেলার মহেশ্বরীপুরের ভাগবা বাজারে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর আইন বিষয়ক সম্পাদক গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তুহিন হোসেন শাফিনের পরিচালনায় গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এই সময়ে উপস্থিত ছিলেন- ভাগবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ শহীদুল ইসলাম, খুলনা জেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া সান্তা,সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান লাবু, এস কে রানা, কার্যকরী সদস্য মোঃ আল-আমিন, তরুন সমাজসেবক ও যুবলীগ নেতা মোঃ দিদারুল ইসলাম রাজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।