নিউজ ডেস্ক >>> পটিয়া থেকে নব নির্বাচিত সংসদ সদস্য ,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়াণ রাজনীতিবিদ জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন ,বর্তমানে শান্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে অশান্ত করার জন্য স্বাধীনতার পরাজিত শক্তির সহযোগিতায় কিছু চক্রান্তকারী ব্যক্তি অশুভ কাজ করে যাচ্ছে । তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে ।তা না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা আজ প্রতিষ্ঠিত হয়েছে তা কুচক্রী মহলের কারণে ভুলন্ঠিত হবে । অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে । তিনি গত ২৫ জানুয়ারী পটিয়ার হাবিলাসদ্বীপ শ্রীশ্রী রামঠাকুর মন্দিরে শ্রীশ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের স্মরণ উৎসবের ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী শ্যামল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন হাবিলাসদ্বীপ শ্রীশ্রী গৌরগোবিন্দ আশ্রমের সাধারণ সম্পাদক আয়কর আইনজীবি শ্রী রুপন কান্তি দাশগুপ্ত । স্বাগত বক্তব্য রাখেন উৎসব উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ্ত চক্রবর্তী রণন । বিশেষ অতিথি ছিলেন শ্রী ত্রিদিব কুমার দত্ত শিমুল ,প্রকৌশলী কনক চৌধুরী বাবু ,শ্রী অনির্বাণ চৌধুরী টুলটুল ,শ্রী অরুপ চৌধুরী , প্রকৌশলী রাজিব দাশ , মো: সাইফুল ইসলাম প্রমুখ ।
বক্তব্য রাখেন শ্রী স্বপন মহাজন ,শ্রী উজ্জ্বল মজুমদার মিটু .শ্রী দীপেশ চৌধুরী দেবু ,শ্রী প্রভাষ চৌধুরী সুমন , শ্রী পাপন সরকার, শ্রী সুপ্লব চৌধুরী সুভাষ , শ্রী রাহুল চৌধুরী,শ্রী অয়ন দে প্রমুখ । সঞ্চালনায় ছিলেন : শ্রী জুয়েল চক্রবর্তী শুভ । অনুষ্ঠানে সনাতনী স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের ব্যবস্হাপনায় দু:স্হদের মাঝে কম্বল বিতরণ করা হয় । শেষে ভক্তিসঙ্গীতাঞ্জলী পরিবেশন করেন রিমি সিংহা ,রাধিকা শীল , নৃত্য শিল্পী অলকা মজুমদার ও তাঁর মুদ্রাশৈলী একাডেমীর শিল্পীরা । এছাড়াও অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বেদবানী পাঠ , গঙ্গা আবাহন , শ্রীশ্রী সত্য নারায়ন পূজা , দীক্ষা দান , দিবা রাত্রি প্রসাদ বিতরণ ,তারকব্রহ্ম মহানাম যজ্ঞ , শ্রীশ্রী ঠাকুরের পূজা , শ্রীশ্রী কৃষ্ণ লীলা প্রদর্শন ।