কলমে রিতুনুর >>>
হাসি আমি বড্ড হাসি অনলাইনে আমাকে নিয়ে
তুলকালাম কান্ড দেখে।
আমায় নিয়ে খুলেছে কত ফেক আইডি,
কত কি লেখে তাতে মনে হয় আমি
হয়ে গেছি নাচের পুতুল
আমার নাই একুল ওকুল দুকুল।
আসলে দুষ্টদের এই ধারণা,
সব ভুল সব ভুল।
আমি যখন গায়ে অসহায়াদের দ্বারে,
তখন দেখি কেউ লেখে
আমি সমুদ্রের পাড়ে।
বারবার বলেছি আমার একটাই আইডি
আর কোন আইডি নাই,
তবু কেউ কেউ এসে বলে
আপনার আরেকটা আইডি
দেখলাম চোখে ভাই।
যেন যেই কোন উপায়ে টেনে হিঁচড়ে
নিচে নামাতে হবে,
এসব গজব পড়া সমাজের ঘুণে ধরা
মানুষ পৃথিবী থেকে জানিনা দূর হবে কবে।
কেউ লেখে বিধবা কেউ লেখে সধবা
মানুষের কি খেয়ে দেয়ে কোন কাজ নাই,
যে কোন উপায়ে মানুষের ইনকাম চাই।
ছি ছি ধিক্কার জানাই তাদের,
যারা খেলা করে নিয়ে মা’দের।
আমি নই সেলিব্রেটি অতি সাধারণ একজন
সারা জীবন রাজনীতি করে
করেছি খাল খনন!!
বর্তমানে হয়েছি মননশীল চিন্তার অধিকারী,
করি গুণীদের অনুস্মরণ শেষ জীবনে
লেখালেখি করেই যেন হয় আমার মরণ।।