আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া বাংলাদেশ আওয়ামী লীগের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদীয় ১৫ আসনে বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য এমএ মোতালেব সিআইপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন ,সাতকানিয়া উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ কর্তৃক নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এম এ মোতালেব এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান।সাতকানিয়া উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো আবুল কালাম ,সেক্রেটারি মোঃ ফয়সাল আমির সহ অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ।গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল তিনটার সময় সাতকানিয়া উপজেলা পরিষদ হল রুমে সৌজন্য সাক্ষাৎকালে এমএ মোতালে সিআইপি এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা সাতকানিয়া সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের নির্বাচিত নেতৃবৃন্দ।মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী এম এ মোতালেব সিআইপি ৮৫৬২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোটের পর দিন থেকেই উপজেলার শিক্ষক সমিতিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে ফুলের মালা, ফুলের তোড়া, ফুল, মালার ঈগল প্রতীক নিয়ে নবনির্বাচিত এমপি কে সংবর্ধনা প্রদান করতে ব্যাপক আনন্দ ও উৎফুল্ল হয়ে আসতে দেখা গেছে।সাতকানিয়া উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের,নেতৃবৃন্দ জানান,নবনির্বাচিত এমপি যেহেতু একজন শিক্ষক এবং বিশিষ্ট ব্যবসায়ী, সেজন্য উপজেলার শিক্ষক সমাজ বিভিন্ন পেশাজীবী স্বেচ্ছাসেবী সংগঠনসহ অত্যান্ত গর্বিত। একজন শিক্ষক হয়ে এমপি মহোদয় শিক্ষক পেশাজী এবং সাধারণ মানুষ বিভিন্ন সরকারি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনের পাশে থাকবেন এমনটাই আশা করছেন সাধারণ মানুষ।
সাতকানিয়া উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো আবুল কালাম ,সেক্রেটারি মোঃ ফয়সাল আমির ,জানান,এম এ. মোতালেব সিআইপি এমপি মহোদয় নির্বাচিত হওয়ায় আমরা খুবই আনন্দিত।