মো: মনজুর আলম- চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি >>> দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (আংশিক-সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে ঈগল প্রতীক নিয়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী-সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব।ঈগল প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব ৮৫৭৪৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু রেজা নদভী ৩৯২৫২ ভোট পেয়ে ৪৬৪৯৭ ভোটের ব্যাবধানে পিছিয়ে আছেন।এই আসনের ১টি পৌরসভা ও ২০টি ইউনিয়নের ১৫৭টি কেন্দ্রে গত রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলমান ছিলো।সরেজমিনে কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভোট চলাকালীন সময়ে কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক ভাবে কম ছিলো। নৌকা-স্বতন্ত্রের প্রার্থীর অনুসারী’দের মধ্যে সংঘাতে’র আশংকা থাকার কারণে সাধারণ ভোটার’রা আতঙ্কিত ছিলো। কিন্তু উপজেলা প্রশাসনের নিয়মিত টহল জোরদার ও কঠোর অবস্থানে থাকায়। বিচ্ছিন্ন কিছু ধাওয়া- পাল্টা-ধাওয়া ছাড়া! তেমন কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ, আনসার, এপিবিএন, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও মাঠে ছিলেন।