আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদন >>> রাত পেরোলেই ৭ জানুয়ারী রোববার ভোর সকালে দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচনের আগের দিন চট্টগ্রাম-১৫ আসনে ভোটারদের কাঁছে টাকা বিতরনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ লক্ষ টাকা একজনকে হাতেনাতে গ্রেফতার করে ১ লক্ষ টাকা অর্থদন্ড এবং উদ্ধারকৃত ৫ লক্ষ টাকা রাস্ট্রীয় কোষাগারে জমা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মঈনুল ইসলাম চৌধুরী(৪৮)।০৬ জানুয়ারী’২৪ ইং শনিবার দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের চিববাড়ী রোডে উপজেলা নির্বাহি প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কালো পলিতিন ব্যাগ হাতে পালিয়ে যাওয়ার সময় জনৈক মোঃ মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) কে একটি কালো ব্যাকপ্যাক ব্যাগসহ আটক করা হয়। ব্যাগ তল্লাশি করলে ব্যাগে নগদ ৫ লক্ষ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে মঈনুল ব্যাগের টাকা চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব এর ঈগল প্রতীকের পক্ষে ভোটারদের বিতরণের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলে জানায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ঘুষ প্রদানের প্রস্তাব করলে তার বিরুদ্ধে নির্বাচনে ঘুষ প্রদানের চেষ্টার অভিযোগে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় অভিযোগ গঠন করে অভিযুক্ত অভিযোগ স্বীকার করায় অভিযুক্ত মোঃ মঈনুল ইসলাম চৌধুরীকে দন্ডবিধি, ১৮৬০ এর আওতায় সর্বমোট ০১ লক্ষ টাকা জরিমানা করা হয়। আটককৃত ০৫ লক্ষ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেয়া হয়।।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে আইনানুগ সহায়তা প্রদান করেন আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।