এম জাফর ইকবালতা লুকদার,চট্টগ্রাম বিভাগীয় প্রধান >>> আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি তাঁর নির্বাচনী জনসভায় বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছে তা আমরা কল্পনাও করতে পারিনি। পরৈকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভোট ব্যাংক এই ইউনিয়নে আমার বাবার আমল থেকে শুরু করে আওয়ামীলীগ অধিক সংখ্যক ভোট পেয়ে আনোয়ারা-কর্নফুলী সাংগঠনিক ভাবে আগের চেয়ে অনেক মজবুত হয়েছে। আমার নেতাকর্মী ও জনগনকে নিয়ে সাত তারিখ ভোটের খেলা হবে। তিনি আরো বলেন
আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের ভাগ্যের উন্নয়ন করছে। বঙ্গবন্ধু ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত, অসাম্প্রদায়িক যে স্বাধীনতার ডাক দিয়েছে তাঁরই কন্যা আজ দেশকে গর্ব করার মতো একটা অবস্থানে নিয়ে এসেছে। তিনি সকলকে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।
ভূমিমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা নির্বাচন চায় না। ক্ষমতায় যাবার জন্য তাদের আগের সেই অবস্থান নেই। তাই তারা নির্বাচনে আসতে ভয় পায়।
বৃহস্পতিবার ০৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় পরৈকোড়া ইউন