মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি।
মালদ্বীপ সহ দেশবাসী-ও বিশ্বের সকল প্রবাসীদেরকে ইংরেজি নববর্ষ ২০২৪ ইং, নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে টানা পঞ্চম বারের মতো নির্বাচিত সিআইপি ও মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ সোহেল. রানা।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, প্রবাহমান স্রোতের মতো বয়ে চলেছে আমাদের জীবন এক এক করে জীবন থেকে খসে পড়েছে মূল্যবান একটি বছর,চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। Happy New Year 2024। সুখের স্মৃতি রেখে মনে দুঃখের স্মৃতি যেও ভুলে,মিশে থেকো আপন জনে, মান অভিমান সব ভুলে আশার প্রদীপ রেখো জেলে হাজার সূর্য সবার চোখে, সবাই মিলেমিশে থাকবো সুখে। ২০২৩ সালকে বিদায় জানিয়ে নতুন করে নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানায়, সকল প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আমরা চেষ্টা করি পুরোনো বছরের সকল দুঃখ- কষ্ট দুর্দশা কে ভুলে গিয়ে আজকে নতুন বছর নতুন দিনে আমাদের নিজের পরিবারের ও দেশবাসীর সকল পরিবারের সাথে, একসাথে নতুন বছরকে বরণ করি।তবুও ২০২৩ সালকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৪ সালকে আমরা সবাই স্বাগত জানাই। ২০২৪ সাল নতুন করে নিয়ে আসতে পারে আমার আপনাদের জীবনের সকল সুখ ও আনন্দ। আসুন আমরা যেখানেই থাকি সে দেশের সরকারের আইন মেনে চলি, মহান আল্লাহর দেয়া বিধান মতো জিবন পরিচালনা করার চেষ্টা করি। আবারো সবাইকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।