নিউজ ডেস্ক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা পশ্চিম ঘাটিয়াডাঙ্গা ওয়াহিদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারও নতুন বছরের শুরুর দিন সোমবার (১ জানুয়ারি)২০২৩ ইংরেজি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর মধ্যে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ‘বই বিতরণ উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।ওয়াহিদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত বই উৎসব অনুষ্ঠিত হয়েছে ।এতে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফ,আলহাজ্ব আব্দুস সবুর প্রবাসী মোহাম্মদ আবুল কাশেম,স্কুলের সহকারী শিক্ষক আহমদ হোসেন,শর্মিলা ভট্টাচার্য,প্রমুখ৷সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফ গণমাধ্যমে এক বিবৃতিতে জানান,
মন্ত্রণালয়ের সূত্র মতে, ২০১০ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষাক্রম অনুসরণে সব ক্যাটাগরির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শতভাগ আকর্ষণীয় নতুন পাঠ্যপুস্তক দিয়ে আসছে সরকার। শিশুদের মধ্যে পাঠ্যপুস্তক আকর্ষণীয় করার জন্য ২০১২ শিক্ষাবর্ষ হতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক হোয়াইট পেপার, কভার পৃষ্ঠা, হিট থার্মাল পারফেক্ট বাইন্ডিংসহ চার রঙের আকর্ষণীয় মানসম্মত পাঠ্যপুস্তক মুদ্রণ করা হচ্ছে। ২০১৩ শিক্ষাবর্ষ হতে পরিমার্জিত কারিকুলাম অনুযায়ী প্রাথমিকস্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ করা হচ্ছে। পরিমার্জিত কারিকুলামে বর্তমান বিশ্ব এবং সমসাময়িক পরিস্থিতিকে বিবেচনায় রাখা হয়েছে।২০১০ সাল থেকে প্রতি বছর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। এ কার্যক্রমের ধারাবাহিকতায় সারা দেশে একযোগে বছরের প্রথম দিনে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব উদযাপিত হয়ে হয়েছে।এবং আমি স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থীদের সফলতা ও সুস্থতা কামনা করছি ৷অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মফিজুর রহমান জানান,বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে,বদ্ধপরিকর তারই ধারাবাহিকতায় আমরা,সাধ্যমত চেষ্টা করতেছি,সকল শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে পাঠদান দেওয়ার ,শিশুদের প্রাথমিক শিক্ষায় হচ্ছে জীবনের সর্বোচ্চ চালিকাশক্তি কোনভাবে প্রাথমিক শিক্ষায়, শিক্ষাক্ষীদের অবস্থান খারাপ হলে ৷তা আজীবন শিক্ষায় উচ্চশিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হতে বাধাগ্রস্থ করবে ৷