আব্দুল্লাহ মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাঙর খালে ,সকালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় অবৈধভাবে সরকারি খাল থেকে বালি উত্তোলনের দায়ে সাহেদা বেগম,দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেইসাথে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিনটি আটক করে সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার আজাহার উদ্দিন এর জিম্মায় প্রদান করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী।মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আরফাত সিদ্দিকী বলেন,অপরাধী যতই শক্তিশালী হোক না কেন,শাস্তি তাকে পেতে হবে,এমন প্রতিপাদ্যকে সামনে রেখে,সাতকানিয়া উপজেলা প্রশাসন,অপরাধ অনিয়মের বিরুদ্ধে তৎপর রয়েছে,জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।