মো জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি প্রতিনিধি
আগামী ৭জানুয়ারী ২০২৪শে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্য রাজবাড়ী-২(পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক,লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তিনি বালিয়াকান্দি বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় তার ঈগল প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও পথ সভা করেন।প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি সতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা প্রতিক নিয়ে রাজবাড়ী-২ আসন থেকে নির্বাচনের অংশ গ্রহণ করেছি। আমি আমার নির্বাচনী এলাকার নির্যাতিত, নিপিড়িত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তাই আমি নৌকা চেয়েছিলাম, পাইনি। নেত্রী যাকে ভালো মনে করেছেন তাকে দিয়েছেন। নৌকার সাথে ঈগল প্রতীকের কোন বিরোধ নেই।৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে ঈগল প্রতীকে আমাকে ভোট দিয়ে বিজয় করবেন শহরে লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন ।এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম ছিলেন।