মো:জামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম)
আজ ২৩ ডিসেম্বর শনিবার চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিচক্ষনতায় হারানো মোবাইল উদ্ধার করে দিয়েছে এএসআই(নি:)আবদুল খালেক।গত ১৩ অক্টোবর ২৩ শুক্রবার উত্তর জলদীর মোহাম্মদ শাহেদুল ইসলাম (২০), এর ক্রয়কৃত Rmx3286 মোবাইল ফোনটি জলদী মিয়ার বাজার হতে শেখেরখীল রাস্তার মোড়ে যানবাহন যাত্রাপথে হারিয়ে ফেলে। পরবর্তীতে বিষয়টি বাঁশখালী থানার জিডি নং- ৭৫৩, তাং- ১৪/১০/২০২৩ ইং মূলে ডায়রী ভূক্ত হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ, এর দিক নির্দেশনায় দীর্ঘ ০২ (মাস) অক্লান্ত পরিশ্রমের ম্যধ্যমে এএসআই(নি:)আবদুল খালেক বিচক্ষনতার সহিত আজ ২৩ ডিসেম্বর ২৩ ইং শনিবার মোবাইল ফোনটি উদ্ধার করিয়া প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। এতে খুব আনন্দিত মোবাইলের প্রকৃত মালিক মোহাম্মদ শাহেদুল ইসলাম।