আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রীমতি মিল্টন বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকী,সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন বিশ্বাস,উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসেন,সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি মাহফুজ উন নবী খোকন,মুক্তিযোদ্ধা কমান্ডার মিলন কুমার ভট্টাচার্য,বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দীন প্রমুখ।এসময় প্রধান অতিথির বক্তব্যে আঞ্জুমান আরা বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশ। সুতরাং তাদেরকে যথাযথ সম্মান করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনদের ইজ্জতের মাধ্যমে আমাদের আজকের এই স্বাধীনতা। জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বিদায় আমি আজকে এই জায়গায় এসেছি নয়তো কখনো উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আসতে পারতাম না যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের ঋণ কখনো ভূলবার নয়।এসময় অন্যান্য বক্তারা বলেন, ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ভাষনেই বাঙালি জাতি দেশ স্বাধীনের যুদ্ধে ঝাপিয়ে পড়ছিল। এবং প্রকৃত পক্ষে বঙ্গবন্ধুর এক ভাষনেই বাঙালি জাতি পাকিস্তান থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসছিল। সেদিন বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীন করছিল আর আজকের দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ব দরবারে বাঙালি জাতির মাথা উঁচু করে যাচ্ছেন।বক্তারা আরও বলেন, বাঙালি জাতির জন্য বীর মুক্তিযোদ্ধারা হচ্ছেন বাতিঘর,মুক্তিযোদ্ধারা না হলে বাংলাদেশ কখনো লাল সবুজের পতাকা চিনিয়ে আনতে পারত না ৷এতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও বীর মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা স্মারক সহ ২৪১ মুক্তিযোদ্ধা পরিবারকে অর্থ উপহার দেওয়া হয়েছে। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, উপজেলা পরিষদ মাঠে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।