কবি- মাহফুজা মিনি >>>
মরিচ বলে পেঁয়াজ ভাই
খুশির’তো আজ জোয়ার নাই।
দ্রব্যমূল্যের উর্ধ্বোগতি
আমরা দু’জন ভায়রা ভাই।
ওপাশ থেকে কান পেতে কয়
আদা,রসুন,তেজপাতা-
কি এমন গোপন খবর
ফুসুর ফুসুর এত কথা ?
মরিচ এবার ডাক দিয়ে কয়
উঠে গেছি জাতে,
বেশি দামে কিনে সবাই
খায়না আর পান্তা ভাতে।
পেঁয়াজ কয় মুচকি হেসে
দেখাও কিসের ডাট?
পৌঁছে গেছি সবার ওপর
কেজি আমার একশ ষাট।