আব্দুল্লাহ আল ফারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীহাটে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সিলিন্ডার গ্যাস বিক্রি উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানাপুর্বক অর্থদন্ড প্রদান করেছে।৬ নভেম্বর’২৩ ইং সোমবার সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কেরানিহাট-বান্দরবান সড়কের পাশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত ছিদ্দিকীর নেতৃত্ব পরিচালিত ভ্রাম্যমান আদালত দেখতে পায় যে, কেরানিহাট-বান্দরবান সড়কের পাশে লাইসেন্স ব্যতীত অবৈধ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যান থেকে ঝুঁকিপূর্ণভাবে অটো রিক্সায় সিএনজি গ্যাস বিক্রয় করা হচ্ছে। তদন্তে জানা যায়, দির্ঘদিন থেকে তারা অবৈধ এ প্রক্রিয়ায় ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন সিএনজি/অটোরিক্সায় গ্যাস বিক্রি করে আসছিল।এসময় আব্দুস সাত্তার (৪২), পিতা- মৃত মোঃ হাসান কে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত সাত্তার অপরাধ স্বীকার করায় তাকে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সাতকানিয়া উপজেলা প্রশাসন।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত ছিদ্দিকি জানান, কেরানীহাট-বান্দরবান সড়কের পাশে লাইসেন্সবিহীন অবৈধ প্রক্রিয়ায় গ্যাস বিক্রি করার সময় একজনকে হাতেনাতে গ্রেফতার করে অর্থদন্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। তিনি আরো বলেন, সাতকানিয়ার প্রত্যন্ত জনপদে ব্যবসা-বানিজ্য সহ সবক্ষেত্রে যাতে সরকারী আইনকানুন ও বিধিমালা মেনে সুশৃংখলভাবে ব্যবসা-বানিজ্য পরিচালনা করে জনজিবন স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে সতর্ক হয়, তার জন্য আপোষহীনভাবে সাতকানিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা। জনগনের মাঝে আইনের প্রতি শ্রদ্ধাবোধ, সতর্কতা ও জনজীবনে শান্তি-শৃংখলা স্বাভাবিক রাখতেই মুলতঃ ভ্রাম্যমান আদালতের নিয়মিত এই অভিযান। এক্ষেত্রে তিনি সমাজের সুশীল সমাজ ও সচেতন মহলেরও সহযোগিতা কামনা করেন।