রাজীবপুর- রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজীবপুরে নাগরিকদের নিরাপত্তা বৃদ্ধি ও কেউ যাতে নাশতা করতে না পারে সেই লক্ষে টহল এবং যৌথ অভিযান চালিয়েছে রাজীবপুর উপজেলা প্রশাসন।আজ ২ নভেম্বর বৃহস্পতিবার সকাল রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ, রাজীবপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম ও বিজিবি মিলে যৌথ অভিযান জোরদার করে।এসময় রাজীবপুর উপজেলার বিভিন্ন রাস্তায় ও মহল্লায় নিরাপত্তা জন্য টহলে বের হয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।জানতে চাইলে ওসি মোজাহারুল ইসলাম বলেন সাধারণ মানুষের জান মাল ও নিরাপত্তার লক্ষ্যে রাজীবপুর থানা পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহল পরিচালনা করি। কেউ যাতে নাশকতা করতে না পারে সে দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে।