মুরাদুল ইসলাম মুরাদ ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বিএনপি’র ডাকা তিন দিনের অবরোধের শুরু থেকেই নিরাপত্তার চাদরে কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর উপজেলা শহর। অবরোধ চলাকালীন রৌমারী রাজীবপুর কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন রৌমারী ও রাজীবপুর দুই ওসি। রৌমারী রাজীবপুর ওসি জানান, ছদ্মবেশে যাতে কেউ জনগণের জান মালের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৮ অক্টোবর বিএনপি মূলত শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দিলেও দিনের শুরু থেকে সহিংস হয়ে ওঠে অস্থির। সংঘর্ষে নিহত হন এক পুলিশ সদস্য। দফায় দফায় সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ আহত হয়েছেন শতাধিক। অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও সমমনা কয়েকটি রাজনৈতিক দল। তাই সহিংসতার ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছেন পুলিশ। অবরোধ চলাকালীনর রৌমারী রাজীবপুর সহ দেশ জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন দুই ওসি। রৌমারী রাজীবপুর ওসি রুপকার সরকার ও মোঃ মোজাহারুল ইসলাম আরো জানান জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আমাদের পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন কোন জায়গায় নাশকতার সুযোগ নেই।