জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি
পাবনায় র্যাবের অভিযানে ফেনসিডিলসহ ১ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। সোমবার পাবনা জেলার ঈশ্বরদী থানার নূর মহল্লা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।আটককৃত মোঃ আফতাব (৩৭) ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার মৃত কামরুদ্দিনের ছেলে।সিনিয়র এএসপি ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কিশোর রায় সিপিসি-২, পাবনা, র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।র্যাব-১২ সূত্রে জানা গেছে, র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ঈশ্বরদী থানার নূর মহল্লা সাকিনস্থ বাংলাদেশ রেলওয়ে সরকারী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পিছনের গলিতে অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন।আটককৃত মাদক কারবারী মোঃ আফতাবের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে ঈশ্বরদী থানায় মামলাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা