নিউজ ডেস্ক >>> বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে গত ১৯৯৬ সালে কক্সবাজার জেলার চকোরিয়ায় আসামি আব্দুল হকসহ আরোও কয়েকজন আসামি পরস্পর যোগসাজসে কিশোর মোঃ বেলাল হোসেন (১৬)’কে নির্মম ও নৃশংসভাবে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় কক্সবাজার জেলার চকোরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬(১১)৯৬, ধারা-৩০২/৩৪ দন্ডবিধি, এসটি-১০৩/৯৯, জিআর নং ১০৪/৯৬। পরবর্তীতে মামলার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্র এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত দায়রা জজ আদালত, কক্সবাজার আব্দুল হক’কে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোর বেলাল হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আব্দুল হক চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন প্রেমবাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৪ অক্টোবর ২০২৩ইং তারিখ বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আব্দুল হক (৫০), পিতা- সিদ্দিক আহমদ, সাং-বরইতলী, থানা-চকোরিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৭ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।