রাঙ্গুনিয়া (চট্টগ্রাম),
আশ্বিন ৭ (২২ সেপ্টেম্বর):আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচান করার পর থেকে আমি সাধারণ জনগণের পাশে থেকেছি। এলাকার হাজার হাজার মানুষের বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নও করেছি। কে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য পার্টি করে তার হিসেব করিনি। সবার জন্য আমার দুয়ার খোলা রেখেছি। কারণ আমার নীতি হল আমি কাউকে খালি হাতে ফেরাই না।আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘Das Industries Ltd. ’ এর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।প্রথমে তিনি ফিতা কেটে গার্মেন্ট্স-এর শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন। ‘Das Industries Ltd. ’ এর মালিক কামনাশীষ দাশ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা করেন।তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শহর থেকে এত দুরে একটা গার্মেন্ট্স স্থাপন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এখানে ২০০ টি মেশিন এবং সাড়ে তিনশ মানুষ কাজ করছে। এবং ভবিষ্যতে এর পরিধি আরো বিস্তৃত হবে। এতে করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটা দেশের অর্থনীতিকে আরো ত্বরান্বিত করবে।পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে বর্ধিত সভায় যোগ দেন।সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদার’র সভাপতিত্বে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশ্তি, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুদার, পৌরসভা মেয়র শাহজান সিকদার প্রমূখ বক্তৃতা করেন। এছাড়াও সেখানে উপজেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংঘঠনের সভাপতি ও সাধারণ সম্পদক উপস্থিত ছিলেন।এসময় তথ্যমন্ত্রী বলেন, প্রত্যেকটা ইউনিয়নে উপকারভোগীদের সমাবেশ করতে হবে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করতে হবে।