নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া >>>আসন্ন ২৫ সেপ্টেম্বর দস্তিদার হাট ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ রেজিঃ নং-১২৯৯১/১৮ এর ত্রি-বার্ষিক কার্যকরি পরিষদের নির্বাচনে সভাপতি পদে আবুল কালাম আজাদ ছাতা প্রতিক নিয়ে নির্বাচন করেছেন। তিনি একান্ত আলাপচারিতায় বলেছেন যদি বিজয় হন তাহলে সব সময় ব্যবসায়ী ভাইদের প্রতিটি কাজে ১০০% স্বচ্ছতা এবং প্রত্যেকটি কাজে জবাবদিহিতায় আবদ্ধ হব এতে কোন প্রকার সন্দেহ নেই। তিনি আরো বলেন সমিতির সকল প্রকার দুর্নীতি ও অনিয়ম দূর করে সকল সদস্য অংশগ্রহণ নিশ্চিত করা সমিতির তহবিল সংরক্ষণ করা ব্যবসায়ীদের সুবিচার প্রতিষ্ঠা করা ধর্ম বর্ণ সকল শ্রেণীর ব্যবসায়ীদের সমান অধিকার প্রতিষ্ঠা করা ব্যবসায়ীদের অবৈধ ব্যবসাকে আশ্রয় পশ্রয় না দেয়া মালিক ও ভাড়াটিয়ার মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা ব্যবসায়ীদের অধিকার পরিচ্ছন্ন রাখা এবং অপরাধমূল কর্মকান্ড ইত্যাদি বন্ধে ব্যবসায়ীদের আইনী সহায়তা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া তিনি বলেন ব্যবসায়ীদের স্বার্থে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। নৈশ প্রহরী বৃদ্ধি শক্তিশালী একটি পাউন্ড গঠন । এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা । দস্তিদার হাটের ভূগোলের সীমান । মধ্যে চুরি ডাকাতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ নানা রকম অপরাধ মূলক কর্মকান্ড বন্ধ করার মধ্য দিয়ে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার আপ্রাণ প্রয়াস চালাবো সত্য ও ন্যায়ের ভিত্তিতে বিচারের কার্যক্রম প্রতিষ্ঠা করব সাতকানিয়া উপজেলায় একটি শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত করা আমার একান্ত লক্ষ্য আমি মনে করি। তাই আসন্ন ২৫ সেপ্টেম্বর আমাকে ছাতা প্রতিকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা রাখি আসসালামু আলাইকুম