কবি শাহাদাত হোসেন তালুকদার >>> অহংকারের জীবন খেলাঘরের আরও একটি বর্ষ খুঁয়া গেল দেখতে না দেখতে, ইশ, কোন্ প্রান্তে বসে আছি বিধাতা ইহা নির্ভর।
আপনারা সকলের নিমিত্তে অতল শ্রদ্ধা ও প্রাণঢালা ভালবাসা অতঃপর কৃতজ্ঞতার সাথে বলতে চাই
সাহিত্য জগতে আমি নই আমার চেয়ে বরং আপনারা প্রত্যেকে আরও গভীর সাহিত্য পুঁজারী হিসেবে বিবেচিত হবেন যেকোন বিচার বিশ্লেষনে,সুবাদে সমগ্র পাঠক পাঠিকা আমার প্রাণের প্রিয় কবি।তাছাড়া সাহিত্য সংস্কৃতির প্রতি আপনাদের আন্তরিকতার আমাকে এগিয়ে দেওয়া বুকে নিয়ে কাব্য জগৎ সমৃদ্ধ করার লক্ষ্যে যাত্রা পথে আপনারা বহু গুণীজনের সাক্ষাৎ মিলেছে,অজস্র মত বিনিময়ে মনের জানালা দিয়ে ছুঁতে পেরেছি প্রত্যেকের হৃদয় মনকে,এর অসামান্য ভালোবাসায় মুগ্ধ ও উচ্ছ্বসিত হয়েছি অবলীলায়।
লেখার প্রেরণায় আপনাদের চাওয়া পাওয়া প্রাধান্য দেবার চেষ্টা করে কভু সফল কভু বিফল এতদ সত্ত্বেও সর্বত্র অন্তরের হাতছানি অবলোকনে উৎসাহ লাভ করে
লেখার জগতে অনাবিল তৃপ্তি অনুভব করতে পেরে নিজেকে ধন্য মনে করি।
প্রকৃতি আর কবিতাপ্রেমী হয়ে সকলকে আমার সাথে দেখে আমার গর্বচিত্ত অভিভূত ও অনুপ্রাণিত,
আমি অতিব সাদামাটা মনের সুন্দরও সাম্য প্রগতি পুঁজারী ক্ষুদ্র একজন কলমির ভাঙাভাঙা শব্দ বা লেখা ছন্দ চয়নকে কবিতা রূপে গ্রহন করে আমাকে প্রতিদানে উজ্জীবিত করেছেন।
লাইক কমেন্টে অপূর্ব রূপে সাঁজিয়ে পোস্টকৃত প্রত্যেকটি কবিতাকে জীবন্ত কবিতায় উন্নিত করেছেন মনেপ্রাণে,আপনাদের এ অতুনীয় প্রেমের ঢালী আমি সানন্দে মাথায় তুলে নিলেম।
যদিও লেখাতে অভ্যস্ত কিংবা আপনাদের ভাষায় আমি কবি এমন বিশেষণে খুব লজ্জা অনুভব করি,আমি আমিত্বের জন্য কোন কাজে বিশ্বাসী না আমার মতে আমিত্বে পেশীরূপ দৃশ্যমান, মোটেই আমি তেমন বা তা নই ,প্রকৃতার্থে নিজেকে কবি মনে না করে বরং সকলের হৃদয়েের প্রতিচ্ছবি বা ভাললাগার মানুষ মনে করতে পারলে ইহাতে বেশ সাচ্ছন্দ্যবোধ ও পরিতৃপ্তি
আজ অবধি যেই পরিচয়ে সবার সাথে আন্তরিকতা বিনিময়ের সুযোগ হয়েছে ইহা নিঃসন্দেহ স্মরণযোগ্য এবং অনুপ্রেরণা দায়ক যা কোনদিন ভূলতে পারার কথা নয়।
সে দৃষ্টিকোন থেকে গতকাল ১৮ ই সেপ্টেম্বর আমার জন্মদিনে সর্বস্তরের পাঠক ও অন্তরঙ্গ প্রত্যেকে শুভেচ্ছা সাধুবাদ জানিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই, এবং দোয়া ও সহযোগিতা কামনা করি আমার আগামীর জন্য,এরূপে আপনাদের ভালোবাসার নিকট আবদ্ধ থাকবো ইহাই আল্লাহর কাছে অসীম চাওয়া ও পরম প্রার্থনা,সকলের নিমিত্তে ধন্যবাদ ও অকৃত্রিম ভালোবাসা আবারো।