আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে নিম্ম আয়ের জনগনের মাঝে সরকার নির্দ্ধারিত ভর্তুকী মুল্যে ” টিসিবি”র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ।১৮ সেপ্টেম্বর’২৩ ইং সোমবার ০৬নং এওচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের সুবিধাভোগী ও নিম্ম আয়ের মানুষদের জন্য সরকারের ভর্তূকী মূল্যে বরাদ্দকৃত টিসিবি পণ্য ৯০২ জনের মাঝে বিক্রয় করা হয়। এবং প্রতিজন গ্রাহক ৪৭০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল, ১ কেজি ডাল,২ লিটার সোয়াবিন সরকারের ভর্তুকি মুল্যে গ্রহন করেছে। প্রতি কেজি সোয়াবিন ১০০ টাকা, মশুর ডাল ৬০ টাকা এবং প্রতি কেজি চালের দাম নির্দ্ধারন হযেছে ৩০ টাকা।টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচী উদ্বোধন করেন এওচিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ। এসময় এওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল শাহ আলম, সংরক্ষিত আসনের মহিলা সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সকল সদস্যবৃন্দ,এবং গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।ইউপি চেয়ারম্যান আবু সালেহ টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচী কার্যকালে গণমাধ্যমকে বলেন, “শেখ হাসিনার নির্দেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।” আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের দরিদ্র অসহায় মানুষ না খেয়ে ক্ষুধায় কষ্ঠ পাবেনা। শেখ হাসিনার সরকার দেশের সকল শ্রেনী পেশার মানুষের দুঃখ দুর্দশা নিজের হৃদয় দিয়ে অনুভব করেন বলেই আজকে অসহায়-দরিদ্র- ক্ষুধার্ত মানুষরা নিয়মিত চাল পাচ্ছে, গৃহহীনরা ঘর পাচ্ছে। পাশাপাশি নিন্ম আয়ের মানুষরা সরকারের ভর্তুকি মুল্যে কমদামে টিসিবি পণ্য ক্রয় করার সুবিধা পাচ্ছে। এক কথায় শেখ হাসিনার সরকার দেশের অভূতপুর্ব উন্নয়নের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ সুখে থাকে, তাই দেশ ও জাতীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক কর্মসূচীগুলো জনগনের কাঁছে জানানোর অনুরোধ জানান।