আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলায় জাগ্রত নারী সমাজের উদ্যোগে নারী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান উন্নয়নে নারীদের সম্পৃক্ত করে বর্তমানে নারীদেরকে সম্মানিত করেছেন বলে অভিমত ব্যক্ত করেছেন সমাবেশের প্রধান অথিতি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন।১৬ সেপ্টম্বর’২৩ ইং শনিবার বিকেল সাড়ে ৪ টায় লোহাগাড়ার পুটিবিলায় অনুষ্ঠিত জাগ্রত নারী সমাজের আয়োজনে এক নারী সমাবেশে অনুষ্ঠিত হয়। পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরাত বিন হানিফ চৌধুরী শাকিল ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আবছার উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন পুটিবিলা জাগ্রত নারী সমাজের আহবায়ক ডাঃ জ্যোতি প্রিয়া দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবদুল আলীম,পুটিবিলা ইউপি চেয়ারম্যান পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মাস্টার মোঃ মিয়া ফারুক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ চন্দ্র নাথ, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজি মোঃ ইসহাক, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমশুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম আমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান উন্নয়নে নারীদের সম্পৃক্ত করে নারীদের সম্মানিত করেছে। নারীরাও আজ পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এক শ্রেনীর লেবাসদারী মানুষদের সমালোচনা করে তিনি আরো বলেন, এসব লেবাসদারীরা নারীদেরকে ঘরবন্দী করে রাখতে চায়, মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে বিভিন্ন কৌশলে নিরুৎসাহিত করে। ওই লেবাসদারীরা বলে মহিলারা অসুস্থ হলে মহিলা ডাক্তারের কাছে নিয়ে যেতে, পুরুষ ডাক্তারের কাঁছে যাওয়া যাবেনা। তাদের কাছে তিনি প্রশ্ন রাখেন, মহিলারা যদি উচ্চ শিক্ষার সুযোগ না পায় তাহলে ডাক্তার হবে কেমনে? মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্ব আর বিচক্ষন চিন্তায় নারীরা আজ পুরুষদের সমানতালে দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। বর্তমানে দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে নারীরা কর্মরত রয়েছে। বর্তমান সরকারের আমলে শুধু পুটিবিলায় নয় সারাদেশের আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন হয়েছে। ব্রিজ, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের সুফল শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবহার করেনা, সবাই ভোগ করছে? মাননীয় প্রধানমন্ত্রী শুধু আওয়ামীলীগের প্রধানমন্ত্রী নয়, তিনি দেশের সবার প্রধানমন্ত্রী। তিনি পদ্মাসেতু করেছেন, বঙ্গবন্ধু টানেল যেটা পানির ভিতর দিয়ে গাড়ি চলে সেটাও শেখ হাসিনা করেছেন, শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে পুরো বিশ্বে প্রশংসিত হচ্ছে। পুতুল আজ নিজের যোগ্যতায় জাতিসংঘের উপদেষ্ঠাও মনোনীত হয়েছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই জনগন নতুন করে বাঁচার স্বপ্ন দেখে বলে জানান তিনি, তাই দেশ ও জাতীর স্বার্থে আসন্ন সংসদ নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে নারীদেরকে মাঠে সক্রিয় থেকে কাজ করার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে পুটিবিলার জনপ্রতিনিধি, সর্বস্তরের নারী সমাজ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।