আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ভিন্ন ভিন্ন এলাকায় আলাদা আলাদা অভিযান পরিচালনা করে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ ০২ জন মাদক ব্যবসায়ী, ০১ জন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও এবং জিআর সি আর পরোয়ানা ভুক্ত ০৬ জন আসামী সহ মোট ৯ জন আসামীকে গ্রেফতার করে আইনে সোপর্দ করেছে,১৪ সেপ্টেম্বর’২৩ ইং বৃহস্পতিবার সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার ,জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেলের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ নাহিদ আহাম্মদ সবুজ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ডিউটি করা কালিন সময় সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতল এলাকায় জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। মোঃ ইউসুফ (২৫), পিতা-আঃ আজিজ প্রঃ আঃ হাজী, মাতা-আবেদা খাতুন, স্থায়ী: গ্রাম- জামতলী, ক্যাম্প নং-১৫, ব্লক-ই-১১, থানা- উঁখিয়া, জেলা -কক্সবাজার, ২. মোছাঃ জহুরা খাতুন (৪৫), পিতা-মৃত ছৈয়দ হোসেন, মাতা-মৃত নুর জাহান, স্বামী-মৃত মোঃ রফিক, স্থায়ী: গ্রাম- গোদার বিল, ডাইল পাড়া, ০৬নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজারদ্বয় হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২.৫০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ১৩, তারিখ- ১৪/০৯/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়।এএসআই মোঃ নিজাম মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া বান্দরবান সদর থানার মামলা নং-০৭(৯)১৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১)/৯/৩(খ) এর ৫(পাঁচ) বছরের জিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মোঃ জকরিয়া (৪৮), পিতা-মৃত কানু মিয়া, গ্রাম-কেওচিয়া, ডেলীপাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে নিজ বাড়ি হইতে গ্রেফতার করেন।
এসআই মোঃ সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ১। কোতোয়ালী থানার মামলা নং-৮০(০৫)২০১২, জিআর নং-৬১৬/২০১২, ধারা-৩৯২ পেনাল কোড এর জিআর সাজা পরোয়ানা ভুক্ত ১। মোঃ জালাল উদ্দীন(৩৯), পিতা-মৃত আবদুর রশিদ, সাং-তেমুহনী, চৌকিদার বাড়ী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ২। বান্দরবান সদর থানার মামলা নং-০৫, তারিখ-০৯/০৮/২০১৯ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(খ) এর জিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী দিদারুল ইসলাম(৫১), পিতা- ইদ্রিস আলম, মাতা- খতিজা বেগম, সাং- ১৫নং ছদাহা ইউপি, ছদাহা আবজল নগর, ৪নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে তাহাদের নিজ বাড়ি হইতে গ্রেফতার করেন।
এএসআই মোঃ সাদ্দাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সিআর বান্দরবান সদর থানার মামলা নং-০৯(১২)২০২১, জিআর নং-৩৯৫/২০১১, ধারা-নারী ও শিশু নিযাতন দমন আইন ২০০ এর ৯(৩)/৩০ এর সিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মোঃ মনসুরুল হক প্রঃ সানি (২৯), পিতা-মফিজুল হকম সাং-সতিপাড়া, ৩নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে নিজ এলাকার হইতে গ্রেফতার করেন।
এএসআই মোঃ এমরান হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সিআর থানার মামলা নং-৬৫৯/২২ (সাতকানিয়া), ধারা-৩২৩/৩০৭ ও ৫০৬(২) পেনাল কোড এর সিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামী লিটন জলদাশ (৪৩), পিতা-মৃত হরি রঞ্জন দাশ, সাং-সাধনের বাড়ী, গ্রাম-দক্ষিণ কাঠগড়, ০১নং ওয়ার্ড, দোহাজারী-৪৩৮২, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে নিজ বাড়ি হইতে গ্রেফতার করেন।
এএসআই মোঃ জহিরুল ইসলাম হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সিআর থানার মামলা নং-১৪/২১ (সাতকানিয়া) এর সিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মঈন উদ্দিন (২৯), পিতা- রমজান আলী, সাং- উত্তর ব্রাহ্মণডেঙ্গা, ফোরকান মেম্বারের বাড়ি, ৩নং ওয়ার্ড, চরতী ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে নিজ বাড়ি হইতে গ্রেফতার করেন।
এএসআই মানিক শর্মা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-১৬(০২)২৩, ধারা- ৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৫০৬(২) পেনাল কোড জিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মোহাম্মদ আবু তৈয়ব(৬৯), পিতা- মৃত আলী মিয়া, মাতা- সাজেদা খাতুন, সাং- পূর্ব ডলু, ৯নং ওয়ার্ড, আমিলাইশ, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে নিজ বাড়ি হইতে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত জানান, সাতকানিয়া থানা পুলিশ গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় সুনিদ্দৃষ্ঠ সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন অপরাধে ৯ জন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে আইনে সোপর্দ করেছে। যেখানে ইয়াবা পাচারকারী, সাজাভূক্ত পলাতক আসামী ও পরোয়ানাভূক্ত আসামীও ছিল। সাতাানিয়া থানার আইন শৃংখলা স্বাভাবিক রাখার স্বার্থে সাতকানিয়া থানা পুলিশ অপরাধ দমনে দিনরাত সজাগ থেকে তৎপর থাকবে। কোন অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা বলেও জানান ওসি ইয়াসির আরাফাত।