আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন অনিয়মের অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার কেরানিহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ,১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বেলা ১.০০ টায় সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং খাবারের হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের দাম, মূল্য তালিকা ও পণ্যের মেয়াদ যাচাই করা হয়। ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় এবং অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে দোকান পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সুনির্দিষ্ট ধারায় ০৪টি মামলায় মোট ৮,০০০ টাকা এবং হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৩ এর সুনির্দিষ্ট ধারায় ১ টি মামলায় ৪,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোট ০৫ টি মামলায় সর্বমোট ১২,০০০/-অর্থদন্ড প্রদান করা হয়। দোকানিদের পণ্যের দাম স্বাভাবিক রাখতে, মূল্য তালিকা প্রদর্শন করতে, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় না করার জন্য সতর্কতা মূলক নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস জানান, দুপুর ১টা থেকে কেরানিহাট বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, একটি স্থানীয় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। । এসব অপরাধে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় অর্থদণ্ড করা হয়েছে উক্ত অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর জনাব সারওয়ার কামাল সহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।