জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় বন্যার পানিতে ডুবে সিয়াম হোসেন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বেলা ১২ টার দিকে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাট গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সিয়াম হাটগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম হোসেন দুপুরের দিকে দিকে উঠানে খেলা করছিল। পরিবারের সদস্যদের আগোচরে বাড়ির দক্ষিণ পাশে বন্যার পানিতে পড়ে যায়। তার পরিবাবের লোকজন সিয়ামকে না পেয়ে অনেকে খোঁজাখুজির পর বাড়িের পাশের বন্যার পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করেন। উদ্ধার করে সিয়ামের পরিবাবের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আল-আমিন জানান, বিকাল সাড়ে১২টার দিকে সিয়াম নামে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে মৃত অবস্থায় নিয়ে এসেছিলেন তার স্বজনেরা