কবি শাহাদাত হোসেন তালুকদার >>>
ভাগ্য নিয়তি বসিয়া রহে
সৎ কর্মের প্রতিক্ষায়,
কি মোহে এত কত ফুল তাঁরা
ফুটে আর ঝরে যায়।
অন্বেষার টানে ক্লান্ত কোলাহল
অনাহুত দুখির ভীড়,
ক্ষুধার্ত কাঁদে লোকালয়ে কত
সর্বত্রই পৃথিবীর।
প্রাসাদ প্রেমে নারাজি কবি
সে কী বলে ধ্যুৎ ছাঁই,
লেখার কীর্তি পড়ার কবিতা
কার এত সময় পায় ?
শয়তানের রোষে পুড়ে না প্রতিভা
পানিতে ডুবে না তুফান,
কলমের দাপটে ইতিহাস গড়ে
লেখা প্রেম অমর জীবন।
বড় যদি কেউ হতে নহে নিজে
কাজ আর সৎ কাজে,
যুগ-যুগান্তর শয়তান মোকাবেলা
ভালো মানুষ যেই নিজে।
সম্পদের মূল্যে প্রভু মাপ যদি
গরীব কি হযরত নবী,
গৌতমের শান্তি বটের ছায়াতল
লিখে চলে লেখক কবি।
লেবাসের বাঁচে শয়তান খেলে
আধ্যাত্মিক কাড়িয়া লয়,
কাঁদার অনলে কুৎসিত অন্তরে
পাপিষ্ট বদমায়েশ ঘুমায়।