প্রেসবিজ্ঞপ্তিঃ সাতকানিয়া থানা পুলিশের অভিযান চালিয়ে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী, জিআর-সিআর পরোয়ানাভুক্ত মোট ০৫ জন আসামী এবং নিয়মিত মামলার ০২ জন আসামী সহ মোট ৮ জন আসামীকে গ্রেফতার করেছে।অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মোঃ শিবলী নোমানের দিক নির্দেশনায় ও মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ খায়রুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতল এলাকায় জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১. অলি আহম্মদ(৩১), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-মৃত ফুলমতি ,স্থায়ী: (গ্রাম-পশ্চিম সিকদার পাড়া (নূর আহম্মদের বাড়ী), ০৫নং ওয়ার্ড), থানা- টেকনাফ, জেলা -কক্সবাজার এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-২১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২৮ আগস্ট, ২০২৩,০২.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ২৮, তারিখ-২৮/০৮/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(খ) রুজু করা হয়।
এসআই প্রবীন দেব সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-২৭, তারিখ- ২৭/০৮/২০২৩, ধারা- ৩৪১/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৩৭৯/ ৫০৬/৩৪ পেনাল কোড এর আসামী ১। মোঃ শহীদুল ইসলাম(৪২), পিতা- শামসুল হক ভান্ডারী, ২। মোঃ সেলিম(৪৫), পিতা- শামসুল হক ভান্ডারী, উভয় সাং- কেওচিয়া নয়াপাড়া, ০৯নং ওয়ার্ড, কেওচিয়া ইউপি, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই মোঃ সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সিআর নং- ৮৮/১২ (সাতকানিয়া), ধারা- এনআই এ্যাক্টের ১৩৮ এর সিআর পরোয়ানা ভুক্ত আসামী ১। জহির উদ্দিন, পিতা- সিরাজুল ইসলাম, সাং- ছোট ঢেমশা, (কেরাতের বর বড়া), ডাকঘর- করাইয়ানগর, নতুন বাজার, ছমদিয়া পুকুর পাড়, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।
এএসআই মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সিআর নং- ১৪৮/২৩ (সাতকানিয়া), ধারা- ৪৪৭/৩৭৯/৪৩৫/৪২৭/৫০৬ পেনাল কোড এর সিআর পরোয়ানা ভুক্ত আসামী বজল আহমদ, পিতা- মৃত গুরা মিয়া, সাং- তালগাঁও, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।
এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সিআর নং- ১৪৮/২৩ (সাতকানিয়া), ধারা- ৪৪৭/৩৭৯/৪৩৫/৪২৭/৫০৬ পেনাল কোড এর সিআর পরোয়ানা ভুক্ত আসামী নুরুল ইসলাম সওদাগর, পিতা- সোনা মিয়া, সাং- পশ্চিম দুরদুরী, চরতী ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।
এএসআই মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া স্পেশাল ট্রাইঃ মামলা নং-০৬/২৩, জিআর-৩৮/২২(ক), সাতকানিয়া থানার মামলা নং-১১(২)২২, ধারা-১৯০৮ সনের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪, প্রসেস নং-৩২৮২ এর জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ পেটান, পিতা-মৃত আফজল আহমদ, সাং-খাগরিয়া, মজিদের পাড়া, ৫নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।এসআই মোঃ ছালামত উল্লাহ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া স্পেশাল ট্রাইঃ মামলা নং-০৬/২৩, জিআর-৩৮/২২(ক), সাতকানিয়া থানার মামলা নং-১১(২)২২, ধারা-১৯০৮ সনের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪, প্রসেস নং-৩২৮২ এর জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ সেলিম, পিতা-হাফেজ আহমদ, সাং-খাগরিয়া, মজিদের পাড়া, ৫নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।