আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম ভারী বৃষ্টিপাতের ফলে মতিঝর্ণায় সহ গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং কার্যক্রম পরিচালনা করে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব স্বেচ্ছাসেবকরা
চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছে টানা বৃষ্টির কারণে ধসের আশঙ্কা তৈরি হওয়ায় চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করেছে যুব রেড ক্রিসেন্ট।আজ ২৭/০৮/২০২৩ ইংরেজি রবিবার সকাল থেকে আকবর শাহ, কাট্টলী,মতিঝর্ণা লালখানবাজারসহ বেশকিছু ঝুঁকিপূর্ণএলাকায় এ বিষয়ে মাইকিং করা হয়েছে।রেড ক্রিসেন্ট এর একজন স্বেচ্ছাসেবক বলেন, ‘পাহাড়গুলোতে অবৈধভাবে অনেকে বসবাস করেন। তাদেরকে সরিয়ে নিতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। নগরে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।’চট্টগ্রামের খুলশী, পাহাড়তলি, ফয়েজ লেক, আকবর শাহ এলাকার ঝিল-১, ২, ৩ নং এলাকা, জিয়া নগর, মধ্যম নগর, মুজিব নগর, শান্তিনগর, কৈবল্যধাম বিশ্বকলোনী এলাকা, ফিরোজ শাহ এলাকা, মতিঝর্ণা, বাটালি হিল, এ কে খান পাহাড়, টাংকির পাহাড়, আমিন জুট মিলস এলাকা, রউফাবাদ, ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট এলাকা, বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকার পাহাড়গুলোতে অনেকেই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন