এম. জাফর ইকবাল তালুকদার ব্যুরো চীফ চট্টগ্রাম :-বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ভেবেছিল এদেশ আবার পাকিস্তান হবে। তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হত্যার বিচার করে আমরা কলঙ্ক মুক্ত হয়ছি।বিদেশীদের কাঁধে হাত রেখে ক্ষমতার স্বপ্ন দেখছে বঙ্গবন্ধুর খুনিরা, সে স্বপ্ন দেশের মানুষ পূরণ হতে দিবে না। কারন দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে জনগন আওয়ামী লীগ সরকারকে আবারও জয়ী করবে ইনশাআল্লাহ, সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা বিরোধীতা করছে তারাও নির্বাচনে আসবে এবং নির্বাচন করবে। সারা দেশে উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল তৈরী করেছে। চতুর্থ বারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।গত শুক্রবার (১৮ আগস্ট) বিকালে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনোয়ারা কালাবিবি দিঘীর মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি এ কথা বলেন।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউপি চেয়্যারমান অধ্যাপক এম, এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মফিজুর রাহমান।
বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়্যারমান ফারুক চৌধুরী, এস, এম আলমগীর চৌধুরী, ভিপি জাফর উদ্দীন চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এম,এ মালেক, ফজলুল করিম চৌধুরী বাবুল, ইউপি চেয়্যারমান কলিম উদ্দীন,আজিজুল হক চৌধুরী বাবুল, মো: ইদ্রিচ, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল,অসীম কুমার দেব, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ,দিদারুল ইসলাম, শফিউল হক, আবু হানিফ, নজরুল ইসলাম, মো: ছৈয়দ, শওকত ওসমান,অনুপম চক্রবর্তী, রিদওয়ানুল হক রহিম,ছাত্রলীগ নেতা ফারুকুল ইসলাম, এরফান, জিসান প্রমূখ।স্মরণ সভায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশাল কর্মী বাহিনী উপস্থিত ছিলেন।