চট্টগ্রামের সাতকানিয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. সেলিম নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।১৪ আগস্ট ২০২৩ইংরেজি সোমবার দুপুর ২:৩০ মিনিটে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের গোলাইর পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ নিহত সেলিম এঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম গাটিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২:৩০ টার দিকে গাছের ডাল কাটতে গিয়ে সেলিম বিদ্যুৎস্পৃষ্ট হন সেলিম। তখন পল্লী বিদ্যুৎ অফিসে ফোন না ধরায় লাইন বন্ধ করা যায়নি। ফলে দীর্ঘক্ষণ তাকে উদ্ধার করা যায়নি। বিদ্যুৎস্পৃষ্টে হয়ে তিনি দীর্ঘক্ষন মৃত অবস্থায় গাছের মধ্যে লটকে ছিলেন, তিনি সেখানেই মারা যান।স্থানীয়রা ইউপি চেয়ারম্যান আবু ছালেহ কে ফোন করলে তিনি পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ বন্ধ করে ফায়ার সার্ভিস নিয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন ৷ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যর তার লাশটি উদ্ধার করেন।