নিউজ ডেস্ক >>> ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভা ১৩ আগস্ট রবিবার বিকাল পাঁচটায় সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব শফিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক ফকির রিয়াজুল কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ সাগর,ব্যবস্থাপনা সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, সহ-সম্পাদক আফজাল হোসেন, সহকারি সম্পাদক হাদিউল আলম মোড়ল, সহযোগী সম্পাদক পাপিয়া সরকার, সহকারী সম্পাদক ক্রাইমের মে: অন্তর এবং সরকারী বার্তা সম্পাদক মোঃ আল-আমিন।সভা অনুষ্ঠানে পত্রিকার উন্নয়নের স্বার্থে ও প্রচার সংখ্যা বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।এবং পত্রিকা মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় ৷