আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>>
রাখে আল্লাহ মারে কে কথাটা চিরন্তন সত্য, চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে প্রাইভেটকারের উপর একটি কাভার্ডভ্যান পড়ে গেছে ৷এতে প্রাইভেট কার টি দুমড়ে মুছতে গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেছে গাড়িটির ভিতরে থাকা পাঁচটি তাজা প্রাণ৷এদের মধ্যে একটি শিশু ছিল৷ শনিবার( ৫ আগস্ট )সকাল দশটায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনেই এই দুর্ঘটনা ঘটে পরে ১১:১৫ মিনিটে কারে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন ফায়ার সার্ভিস ৷
উক্ত বিষয়ে নিশ্চিত করেন আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে ৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।এক প্রতক্ষ্যদর্শী ঘটনার বিবরণ দিয়ে নিশ্চিত করেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে হঠাৎ একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারে চাপা দেয়। এ সময় ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শোনা গেছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে পাঁচজনকেকে জীবিত উদ্ধার করে।