আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা ৬ নং এওচিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আবু ছালেহ বলেছেন,আধুনিক রাষ্ট্রে স্মার্ট বাংলাদেশ ও সমাজ গড়তে, যুবকদের অগ্রণী ভূমিকা থাকতে হবে ৷ সুশৃংখল সমাজ ব্যবস্থাপনায় এবং মাদক সেবন থেকে যুবকদের ফিরিয়ে আনতে স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের যুবকদের কঠোর ভূমিকা থাকতে হবে ৷চেয়ারম্যান আবু ছালেহ মাধ্যমকে আরো বলেন,আমি আমার ইউনিয়নের,আমার পরিষদের দুর্নীতি,সন্ত্রাস , মাদক,ভূমিদস্যু , চুরি ডাকাতি , প্রতিরোধ করনে একটি টিম গঠন করেছি তারা মাঠে কাজ কাজ করছে ৷ আমি আমার ইউনিয়নের সকল নাগরিককে আহবান করব ৷দুর্নীতি রোদকল্পে আমাদের সহযোগিতা করবেন ৷আমার ইউনিয়ন পরিষদ দুর্নীতির মাদক ইভটিজিং ভূমিদস্য ডাকাতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ৷আপনারা পাশে থাকলে অবশ্যই আমাদের ইউনিয়ন স্মার্ট মডেল সুশৃংখল ইউনিয়নে পরিণত হবে ৷মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ রূপকল্পে সকলের ভূমিকা থাকতে হবে ৷আমার ইউনিয়ন পরিষদে সর্বমোট বিধবা ও বয়স্ক ভাতা ১২৮৫ জন বর্তমানে সুবিধা পাচ্ছে৷তারাই ধারাবাহিকতায় আমার পরিষদে আগামীতে একজনও বিধবা বয়স্ক ভাতা না পেয়ে থাকবে না ইনশাল্লাহ৷বর্তমান ইউনিয়ন পরিষদের অধীনে আমাদের ইউনিয়নে বিভিন্ন রাস্তার কালভার্ট কার্পেটিং ব্রিক- চলিন দ্বারা উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।আগামীতে অনেক প্রকল্প প্রস্তাবিত আছে ইনশাল্লাহ তাও অতি শীঘ্রই বাস্তবায়ন হবে ৷৩০/০৭/২০২৩ ইং রবিবার সকাল ১১ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ মাঠে, বয়স্ক ও বিধবা ভাতা তথ্য যাচাই করণ অনুষ্ঠানে,তিনি এসব কথা বলেন ৷