১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঘর থেকে মাংসের গন্ধ দূর করবেন যেভাবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

লাইফস্টাইল ডেস্ক>>> ঈদুল আজহায় কোরবানির পর মাংস ঘরে এনে ভাগ বাটোয়ারাসহ রান্না করা হয় প্রায় সব ঘরেই। এক্ষেত্রে ঘরজুড়ে যেমন নোংরা হয় তেমনই মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে ঘরে। সহজে এই গন্ধ ঘর থেকে দূর হয় না। এমনকি কয়েকদিনও থেকে যায় এই গন্ধ। তাই ঘর থেকে মাংসের গন্ধ দূর করার জন্য কিছু নিয়ম মানা জরুরি। চলুন জেনে নিই কীভাবে ঘর পরিষ্কার করলে দ্রুত মাংসের গন্ধ দূর হবে-

মেঝেতে বড় প্লাস্টিক ক্লথ বিছিয়ে নিন

ঈদুল আজহায় কোরবানির পর মাংস ঘরে এনে ভাগ বাটোয়ারাসহ রান্না করা হয় প্রায় সব ঘরেই। এক্ষেত্রে ঘরজুড়ে যেমন নোংরা হয় তেমনই মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে ঘরে। সহজে এই গন্ধ ঘর থেকে দূর হয় না। এমনকি কয়েকদিনও থেকে যায় এই গন্ধ। তাই ঘর থেকে মাংসের গন্ধ দূর করার জন্য কিছু নিয়ম মানা জরুরি। চলুন জেনে নিই কীভাবে ঘর পরিষ্কার করলে দ্রুত মাংসের গন্ধ দূর হবে-

মেঝেতে বড় প্লাস্টিক ক্লথ বিছিয়ে নিন

মাংস ভাগ করার সময় মেঝেতে বড় প্লাস্টিক ক্লথ বিছিয়ে নিন। যেন মেঝেতে মাংস কিংবা রক্ত না লাগে। মাংস গোছানোর কাজ শেষ হয়ে গেলে প্লাস্টিক ক্লথটি ফেলে দিন বাইরের ডাস্টবিনে।

মাংস প্যাকেট করে ফ্রিজে রাখুন

মাংস প্যাকেট করে ফ্রিজে রাখুন। যেহেতু অনেক ফ্রিজ খোলা হয়, তাই ফ্রিজের গায়ে বা হ্যান্ডেলে মাংসের গন্ধ হয়ে থাকে। তাই মাংস ফ্রিজে রাখা শেষ হলে এর বাইরের অংশ পরিষ্কার করুন হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ মিশিয়ে।

মাংস রাখা পাত্র দ্রুত ধুয়ে ফেলুন

যেসব পাত্রে কাঁচা মাংস রাখা হয়েছিল, সেগুলো দ্রুত ধুয়ে ফেলতে হবে। এসব পাত্র থেকে চর্বি সহজে দূর করতে হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন।

ঘর মুছুন ভিনেগারে

হালকা গরম পানিতে ভিনেগার অথবা লেবুর রস মিশিয়ে পুরো ঘর মুছে ফেলুন। এতে ঘরে মাংসের গন্ধ হয়ে থাকলে সেটা চলে যাবে।

জুতা ঘরের বাইরে রাখুন

সবার জুতো দরজার বাইরে রাখুন। কারণ জুতোর সঙ্গে বাইরের ময়লা ও দুর্গন্ধ ঘরে ঢুকতে পারে।

এয়ার ফ্রেশনার স্প্রে করুন

ঘরের সব জানালা ও দরজা খুলে রাখুন। এতে ঘরে জমে থাকা গন্ধ চলে যাবে। সুগন্ধি এয়ার ফ্রেশনার স্প্রে করে দিন ঘরে। তাহলে দ্রুত ঘরের গন্ধ দূর হয়ে যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page