১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বেঙ্গল স্টার পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন সংগীতশিল্পী শিমলা আক্তার উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত শিবপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চাটখিলে আনন্দ মিছিল প্রধানমন্ত্রীর শনিবার কক্সবাজার সফর উপলক্ষে এলাকায় সাজ সাজ রব পটিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবদল নেতা রিপনসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সাতকানিয়ায় উপজেলা পর্যায়ের বিজ্ঞান মেলা শুরু। পটিয়ায় কাঠাল খেয়ে ভিক্ষুকের মৃত্যু।
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

রাসিক নির্বাচনে মাঠে থাকবে ৩শ’ র‌্যাব সদস্য

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম,রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ>>>

রাজশাহী,বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। রাজশাহী সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে পরিবেশবান্ধব গ্রীনসিটি হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যাব সদর দপ্তরে প্রেস ব্রিফিং করা হয়েছে।নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে র‌্যাব প্রস্তুত। বুধবার ভোর ৬টা থেকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব এর অফিসার,ডিএডিসহ মোট ৩০০ জন র‌্যাব সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স,সাদা পোশাকে গোয়েন্দা এবং বোমা নিস্ক্রিয়কারী হিসেবে নির্বাচনে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়োজিত থাকবে।র‌্যাব-৫ এর ১৫টি মোবাইল ও স্ট্রাইকিং পেট্রোল, স্ট্রাইকিং ফোর্স কমান্ডারসহ ১০টি জীপ,২টি স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ টিম,সাদা পোশাকে গোয়েন্দা দল,সুপার মোবাইল মোটর সাইকেল টিম এবং এ্যাম্বুলেন্স নির্বাচনের দিন আইন-শৃংখলা নিয়ন্ত্রনে নিয়োজিত থাকবে। যেকোন উদ্বুত পরিস্থিতি নিয়ন্ত্রয়নের জন্য র‌্যাব-৫ এর বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে। র‌্যাব সদর দপ্তরে র‌্যাবের স্পেশাল ফোর্স হেলিকাপ্টারসহ যেকোন পরিস্থিতিতে মোতায়েন এর জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও সার্বিক পরিস্থিতি তদারকির জন্য নির্বাচন সেল এবং কন্টোল রুম স্থাপন করা হয়েছে।নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে অথবা সহিংসতা বা নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। অবৈধ অনুপ্রবেশ কারী অথবা সিটি কর্পোরেশন এলাকার ভোটার নন এরকম নাগরিকদের নির্বাচনী এলাকা ত্যাগ অথবা ভোটের দিন নির্বাচন কমিশনের বিধি নিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষে অনুপ্রবেশকারী কোন ব্যক্তিদের অপতৎপরতা আইন-শৃংখলা বাহিনী কঠোর ভাবে দমন করবে।অবৈধ অস্ত্রের ব্যাপারে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে এবং আমরা ইতি মধ্যে বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করেছি। নির্বাচন কমিশনের বিধি নিষেধ অনুযায়ী নির্বাচন চলাকালে সকল নাগরিক’কে কোন প্রকার লাইসেন্স ধারী অস্ত্র বহন ও প্রদর্শন না করার জন্য কঠোর ভাবে অনুরোধ করা হচ্ছে।নির্বাচন চলাকালীন সময়ে প্রত্যেক নাগরিক’কে নিজ নিজ এনআইডি কার্ড বহন এবং জেলা প্রশাসন এর নির্দেশনা অনুযায়ী অঅনুমোদিত যানবাহন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।নির্বাচনী বিধিনিষেধ পরিপন্থি কোন কার্যক্রম ঘটলে আপনারা রিটার্নিং অফিসারকে অবহিত করবেন। নির্বাচন কমিশনের নির্দেশ ও আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট কোন সহযোগিতা চাইলে র‌্যাব দ্রুততম সময়ে সহযোগিতা করতে প্রস্তুত থাকবে।নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন ও নির্বাচনী এলাকায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সেস বন্ধপরিকর।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page