১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

বিরামপুরে কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ  

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ>>>

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় খরিপ মৌসুমে উফশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ৭৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ মাহবুবুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী। এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস,বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হোসেনসহ অনেকে।বিরামপুর পৌরসভার বিছকিনি গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার পেয়ে বোরো আবাদ করেছিলাম। বোরো ধানে ফলন খুবই ভালো হয়েছে। এখন আবার সেই জমিতে আমন ধানের চাষ করবো। বিনামূল্যে সার বীজ পেয়ে আমাদের পক্ষে এভাবে জমিতে দুবার ধানের আবাদ করা সম্ভব হচ্ছে। আশা করছি আমনের আবাদও ভালো হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আহমেদ বলেন, এ বছর উপজেলার ৭৯০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে আমন ধানের বীজ এবং এমওপি ১০ কেজি এবং ডিএপি ১০ কেজি করে মোট ২০ কেজি সার বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page